ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

জড়িত থাকলে সাংসদেরাও বাদ নয়, অপেক্ষা করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা পাঁচটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে তৈরি তালিকায় যাদের নাম কমন পড়ছে, তাদেরই আটক করছি। বিচারে নির্দোষ হলে ছেড়ে দিচ্ছি। আমরা কোনো ক্রসফায়ার করছি না।’ তিনি আরও বলেন, ‘জড়িত থাকলে সাংসদরাও বাদ যাবে না। অপেক্ষা করুন।’

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারে’ কোনো গডফাদার কেন পড়ছেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম বিভিন্ন তালিকায় এলেও তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে অধিদপ্তর একটি ঠুঁটো জগন্নাথ ছিল। আমরা এসে লোকবল বাড়িয়েছি এবং মাদকের বিরুদ্ধে অভিযান করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান, ‘খালেদা জিয়া অসুস্থ নন। তাঁর স্বাস্থ্যহানিও হয়নি। তারপরও তাঁকে আমরা চিকিৎসার জন্য দুটি হাসপাতালে সুযোগ দিয়েছিলাম। কিন্তু তিনি তা নেননি। কারাবিধি মেনে এর বাইরে কিছু করা সম্ভব নয়।’

বৈঠকের শুরুতে মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের সফলতার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা মোকাবিলা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ।’ এ সময় তাঁকে প্রশ্ন করা হয়, রোহিঙ্গারা ৩০ হাজার টাকায় বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিদেশে চলে যাচ্ছে—এ বিষয়টি আপনি কীভাবে দেখছেন? জবাবে তিনি বলেন, ‘বিষয়টি ঠিক আছে। তবে যারা ধরা পড়ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেছি।’

টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরামুল হক হত্যার বিচারের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তাঁর পরিবারসহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রতিবেদন পেলেই আমরা জানাতে পারব।’ গত ২৬ মে র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত একরামুল হক।

এ সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো গুম হচ্ছে না। প্রেমে ব্যর্থ হয়ে ও ব্যবসায় ব্যর্থ হয়ে নানান জন নানান দিকে চলে যাচ্ছে। আমরা তাদের এনে হাজির করছি। কেউ গুম হচ্ছে না।’

বৈঠকে সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যার প্রসঙ্গ টেনে জানতে চাওয়া হয়, তদন্ত প্রতিবেদন কি আলোর মুখ দেখবে? জবাবে মন্ত্রী বলেন, ‘আদালত র‍্যাবকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। র‍্যাব বিষয়টি নিয়ে কাজ করছে। পৃথিবীজুড়ে অনেক তদন্ত আছে, যেগুলো বছরের পর বছর ধরে চলে।’ এ সময় বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘কাজ চলছে, দ্রুতই ফিরিয়ে আনা হবে।’

সিটি করপোরেশন নির্বাচনে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযোগ ছাড়া কাউকে ধরা হয় না।’

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের ভূমিকার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কখনো পুলিশ যায় না। যখনই বিশ্ববিদ্যালয় পুলিশ চায়, তখনই যায়। উপাচার্যের বাড়িতে যে ঘটনা হয়েছে, তা খুবই লজ্জাজনক। আমরা ভিডিও ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানি করে যাঁরা বক্তব্য দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

জড়িত থাকলে সাংসদেরাও বাদ নয়, অপেক্ষা করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮