ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

তিন লাখ সরকারি পদ খালি কেন: রওশন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেকারত্ব নিয়ে যখন কথাবার্তা চলছে তখন প্রায় তিন লাখ সরকারি পদ শূন্য থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদে প্রধান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। বলেছেন, ‘এসব পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হলে অনেক ছেলে-মেয়ে চাকরি পাবে। আমরা সেটা করি না কেন?’

বৃহস্পতিবার জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনের সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এ প্রশ্ন রাখেন রওশন এরশাদ।

বলেন, ‘আমি গতকাল টেলিভিশনে দেখলাম আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ৯০ হাজার ৩৪৮ পদ শূন্য আছে। এগুলো যদি আমরা বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেই তাহলে অনেক ছেলে-মেয়ে চাকরি পায়। আমরা সেটা করি না কেন?’

বিশ্ব ব্যাংকের উদ্ধৃতি ‍দিয়ে রওশন বলেন, ‘বিশ্বব্যাংক ২০১৬ সালে বলেছে আমাদের দেশে সাড়ে পাঁচ কোটি মানুষ বেকার রয়েছে। আমরা যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা না করতে পারি তাহলে তো তারা অসামাজিক কাজে জড়িয়ে যাবেই।’

‘এখন কিছু কিছু লোকের হয়তো কাজের ব্যবস্থা হয়েছে। কিন্তু যতটুকু হওয়ার প্রয়োজন ততটুকু হয়নি। আমাদের সরকারি ও কোম্পানির চাকরি তো সীমিত। তাই আমাদের দ্রুত শিল্প-কারখানা গড়ে তুলতে হবে।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা তো আমাদের সন্তান। তারা তো আবদার করবেই। তারা তো চাকরি চাইবে। তাদের চাকরিতে যেমন করে হোক, প্রোভাইড করতে হবে। চাকরি দিতে হবে।’

জাতীয় পার্টির নেতা বলেন, ‘সরকার জনগণের চাহিদা কতটুকু পূরণ করতে পেরেছে, তা চিন্তাভাবনা করতে হবে। আমরা বেকার যুবকদের চাকরি দিতে পারছি না। সংসদে আসলাম,বসে সময় কাটালাম, তাহলে তো হবে না।’

কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের দাবি সহানুভূতির সঙ্গে দেখার পাশাপাশি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬৫ বছরে উত্তীর্ণ করার বিষয়টিও বিবেচনার অনুরোধ করেন রওশন। বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে ভালোবাসেন। জাতিকে ভালোবাসেন। তিনি এটা পারবেন। তিনি না করে পারবেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

তিন লাখ সরকারি পদ খালি কেন: রওশন

আপডেট সময় ০৮:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮