ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বের ফাইনালে ওঠার পাশাপাশি আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাছাইপর্বের ফাইনাল ম্যাচে আগামী ১৪ জুলাই আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর। টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিবে। বিশ্বকাপের জন্য আগে থেকেই আটটি দল নির্ধারিত হয়ে আছে। বাকি দুইটি দল নির্ধারণের জন্য আয়োজন করা হয়েছে এই বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের অ্যামস্টিলভিনের ভিআরএ গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। এছাড়া শামীমা সুলতানা ২২ ও আয়েশা রহমান ২০ রান করেন। স্কটল্যান্ডের পক্ষে ক্যাথরিন ব্রাইস ১টি, ক্যাটি ম্যাকগিল ১টি, প্রিয়নাজ চ্যাটার্জি ২টি ও আবতাহা মাকসুদ ১টি করে উইকেট নেন।

পরে স্কটল্যান্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সারাহ ব্রাইস। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ১টি, নাহিদা আক্তার ২টি, ফাহিমা খাতুন ১টি ও রুমানা আহমেদ ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন রুমানা আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ নারী দল: ১২৫/৬ (২০ ওভার)

স্কটল্যান্ড নারী দল: ৭৬/৭ (২০ ওভার)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ১১:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮