ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমার্ধে বেলজিয়াম ২, ব্রাজিল ০

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধটা দুঃস্বপ্নের মতো কাটল ব্রাজিলের। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাজান এরিনায় মুখোমুখি হয় ব্রাজিল-বেলজিয়াম। আক্রমণাত্মক সূচনা করে ব্রাজিল। সূচনালগ্নে নান্দনিক ফুটবলের পসরা সাজায় সেলেকাওরা। ফলে সুযোগ আসতেও বিলম্ব হয়নি। তবে ৮ মিনিটে তা কাজে লাগাতে পারেননি থিয়াগা সিলভা।

পরেও আক্রমণের ধারা বজায় রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ১৩ মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বেলজিয়াম। ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে লিড পায় রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

পিছিয়ে পড়ে গোল পেতে মরিয়া হয়ে পড়ে ব্রাজিল। তাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় দলটির জন্য। আরেকটি গোল হজম করে এর খেসারত গুনতে হয় তাদের। ৩১ মিনিটে ব্রাজিলিয়ানদের জালে বল জড়ান কেভিন ডি ব্রুইনা। এতে স্কোরলাইন হয় বেলজিয়াম ২-০ ব্রাজিল।

এরপর দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠে বেলজিয়াম। মুহুর্মুহু আক্রমণে ব্রাজিল শিবিরে ত্রাস ছড়ান বেলজিয়ানরা। তবে আর গোলের দেখা পায়নি তারা। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠেছেন নেইমার-মার্সেলোরা। তবে তাদের আক্রমণগুলো ছিল একেবারে অগোছালো। ফলে গোল পায়নি তারাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমার্ধে বেলজিয়াম ২, ব্রাজিল ০

আপডেট সময় ১২:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮