ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতন, গৃহবধূসহ স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃদ্ধা শাশুড়ির দুই হাত দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ওই বৃদ্ধার ছেলে ও বউকে আটক করেছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড়কুপট গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- বৃদ্ধার ছেলে প্রভাষ মণ্ডল ও তার স্ত্রী আশা রানী মণ্ডল।

স্থানীয়রা জানায়, বড়কুপট গ্রামের মৃত ত্রৈলক্ষ্য মণ্ডলের স্ত্রী বৃদ্ধা ফুলবাসীকে (৮৫) পায়খানা-প্রসাব করার জন্য প্রতিনিয়ত বেঁধে নির্যাতন করেন তার বউমা আশা রানী মণ্ডল। একই সাথে তাকে ঠিকমতো খাবারও দেয়া হয় না। সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে ভিডিও পোস্ট করে ‘মা জনম দুঃখীনি মা, গর্ভধারীণী মা, যে মা ১০ মাস ১০ দিন গর্ভধারণ করে স্ব-যত্নে রেখেছিলেন। সেই মা যদি এমন বউয়ের পাল্লায় পড়েন? কিন্তু সন্তানের চোখ কি অন্ধ?’ লিখে স্ট্যাটাস দেন।

বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে দুপুরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধার দুই হাত বাঁধা অবস্থায় পায় এবং ছেলে-বউমাকে আটক করে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক শংকর ঘোষ জানান, ওই বৃদ্ধার ছেলে-বউকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে, তারা কোন সদুত্তর দিতে পারছে না।

তিনি জানান, বৃদ্ধা ফুলবাসী বর্তমানে তার বাড়িতেই ভাল আছেন। তার খাবারের ব্যবস্থা করে দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতন, গৃহবধূসহ স্বামী আটক

আপডেট সময় ০৮:০০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮