ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দুর্দান্ত জয়ে এক যুগ পর সেমিতে ফ্রান্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

এক যুগ পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপে শুক্রবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। এবারের বিশ্বকাপে ফ্রান্স প্রথম দল হিসাবে শেষ চার নিশ্চিত করল। ফ্রান্স এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। সর্বশেষ তারা সেমিফাইনালে উঠেছিল ২০০৬ সালে। সেবার তারা রানার আপ হয়েছিল। বিশ্বকাপে ফ্রান্স এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে। ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফরাসিরা।

এদিন ফ্রান্সের দুইটি গোলের মধ্যে একটি করেছেন রাফায়েল ভারানে। আরেকটি করেছেন অ্যান্তোনি গ্রিজম্যান। বিরতির আগে ৪০তম মিনিটে রাফায়েল ভারানের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির পর ৬১তম মিনিটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফরাসিরা। বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।

নিঝনি নোভগোরদে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন বল দখলের লড়াইয়ে উরুগুয়ের চেয়ে অনেক এগিয়ে ছিল ফ্রান্স। তবে, বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও উরুগুয়ে বারবার আক্রমণে গিয়েছে। কিন্তু ভাগ্য হয়তো তাদের সহায় ছিল না। ম্যাচে ৬১ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল ফ্রান্স। আর ৩৯ শতাংশ সময় ধরে বল দখলে রেখেছিল উরুগেুয়ে। ফ্রান্স লক্ষ্যে শট নিয়েছে দুইটি। উরুগুয়ে লক্ষ্যে শট নিয়েছে চারটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রী ও কার্গো পরিবহনে তুর্কিশ এয়ারলাইনসের বড় প্রবৃদ্ধি

দুর্দান্ত জয়ে এক যুগ পর সেমিতে ফ্রান্স

আপডেট সময় ১০:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮