ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব

পা পিছলে হাসপাতালে মন্ত্রী মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রাতঃভ্রমণের সময় পা পিছলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকাল সাতটার দিকে মিন্টো রোডে বাড়ির সামনে প্রাতঃভ্রমণ করতে বের হন মন্ত্রী মেনন। এ সময় পা পিছলে পড়ে গেলে তার বাম পায়ের হিপ জয়েন্টের (কোমরের দিকে পায়ের হাড়ের সংযোগ) হাড় ভেঙে যায়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়।

যোগাযোগ করা হলে স্কয়ার হাসপাতালের চিকিৎসক মির্জা নাজিম উদ্দিন দৈনিক আকাশকে জানান, ‘মন্ত্রীর পায়ের হিপ জয়েন্টের হাড়ে হালকা চোট আছে। বিষয়টি গুরুতর না হলেও বয়স্ক মানুষ হওয়ায় কিছুটা জটিলতা থাকতে পারে। বিকালে এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী

পা পিছলে হাসপাতালে মন্ত্রী মেনন

আপডেট সময় ১১:১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮