ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

সাংবাদিকদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক: বিচারপতি নিজামুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিকদের বেতন বৃদ্ধির ব্যাপারে সরকার আন্তরিক উল্লেখ করে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক বলেছেন, এখন এ ব্যাপারে সংবাদপত্র মালিকপক্ষকেও একটু আন্তরিক হতে হবে।

মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগের অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাস্তবায়নকারী সংবাদপত্রের মালিক, প্রকাশক, সাংবাদিক, কর্মচারী ও প্রেস শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিকদের জন্য বেতন ভাতা ও অন্যান্য আনুসঙ্গিক বিষয় নিয়ে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বিচারপতি নিজামুল হক। তিনি বলেন, সাংবাদিকরা নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তা জনগণের মাঝে পৌঁছানোর মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এ জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান।

সভায় অন্যান্যের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজান-উল-আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ইউনিয়নের সভাপতি মতিউর রহমান বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

সাংবাদিকদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক: বিচারপতি নিজামুল

আপডেট সময় ০৫:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮