ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইব্রেকারে নাটকীয়ভাবে জিতে শেষ আটে ক্রোয়েশিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

নাটকের পর নাটক জন্ম দিচ্ছে রাশিয়া বিশ্বকাপ। ইতিমধ্যে বিদায় নিয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন। তাদের পথ ধরে বাড়ি ফিরেছে শক্তিশালী পর্তুগাল। এবার কী বিদায়ঘণ্টা বাজবে পরিষ্কার ফেভারিট ক্রোয়েশিয়ার?

অপেক্ষা করতে হলো শেষ দৃশ্য পর্যন্ত। যেখানে সফল পরিণতি হলো ক্রোয়াটদের। টাইব্রেকার নামক ভাগ্যে জিতে গেল তারা। ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো লুকা মড্রিচ-ইভান রাকিতিচরা।

জিতলে কোয়ার্টার ফাইনালে, হারলে বিদায়। এমন সমীকরণ নিয়ে নোভগোরদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া-ডেনমার্ক। ভূমিকাতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। শুরুর ৫৭ সেকেন্ডের মাথায় নিশানাভেদে এবারের বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েন মেথিয়াস জর্গেনেনেন।

তবে তার রেকর্ডের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিটের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফেরান মারিও মানজুকিচ। এরপর এগিয়ে যেতে মরিয়া আক্রমণ চালায় উভয় দল। তবে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। ফলে স্কোর লাইন ১-১ নিয়ে বিরতিতে যায় তারা।

বিরতির পর আক্রমণের ধারা বাড়ায় ক্রোয়েশিয়া। তবে মূল ঠিকানায় বল পাঠাতে পারেনি ক্রোয়াটরা। বলতে গেলে দুর্ভাগ্যবশত গোল পায়নি তারা। মড্রিচ-রাকিতিচ-মানজুকিচের বেশ কয়েকটি শট গোল পোস্ট না গোলবারে লেগে ফিরে এসেছে।

মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে উঠেছে ডেনমার্ক। কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য পায়নি তারাও। একজন ভালো ফিনিশারের দারুণ অভাববোধ করেছে ডেনিশরা। ফলে ১-১ সমতাতেই নির্ধারিত ৯০ মিনেটের খেলা শেষ হয়।

ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ সময়ে গোল পেতে আপ্রাণ চেষ্টা চালায় ক্রোয়েশিয়া। সুযোগও পায় দলটি। ১১৪ মিনিটে ডেনমার্ক গোলরক্ষককে একা পেয়ে যান রেবিচ। সেটি নিশ্চিত গোল হতো। তবে তাকে ফাউল করে তা নস্যাৎ করেন নিকোলাই জর্গেনসেন। এতে পেনাল্টি পায় ক্রোয়াটরা। কিন্তু তা থেকে গোল আদায় করতে পারেননি লুকা মড্রিচ। ফলে আগের অবস্থাতেই খেলা শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টাইব্রেকারে নাটকীয়ভাবে জিতে শেষ আটে ক্রোয়েশিয়া

আপডেট সময় ০২:৫০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮