ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোদের কাঁদিয়ে কোয়ার্টারে উরুগুয়ে

আকাশ স্পোর্টস ডেস্ক:

কাগজে-কলমে দুদলই ছিল প্রায় একই ঘরানার, কাছাকাছি সমশক্তির। মাঠের খেলাতেও এর প্রতিফলন ঘটল। শেষ পর্যন্ত হলো তুমুল লড়াই। তবে শেষ হাসি হাসল উরুগুয়ে। পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এক অর্থে এ মহারণে এডিনসন কাভানির কাছে হেরে গেছে পর্তুগাল। তার নৈপুণ্যের কাছেই হার মানতে হয়েছে পর্তুগিজদের। জোড়া গোল করে যে তাদের বিদায় নিশ্চিত করেছেন এ সুপারম্যানই।

এর মধ্য দিয়ে লিওনেল মেসির পর বিশ্ব ফুটবলের আরেক সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোরও বিশ্বকাপ স্বপ্নের সলিলসমাধি ঘটল। দিনের আরেক ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা। সঙ্গে মেসিরও বিশ্বকাপ স্বপ্নের অপমৃত্যু ঘটে। রাত পোহালেই আলবিসেলেস্তেদের বিমান ধরতে হবে বাড়ির।

জিতলে কোয়ার্টার ফাইনালে, হারলে কপাল পুড়বে। তল্পিতল্পা গুছিয়ে ফিরতে হবে দেশে। এমন সমীকরণের ম্যাচে সোচির ফিশট স্টেডিয়ামে মুখোমুখি হয় উরুগুয়ে-পর্তুগাল ।

সূচনাটা দারুণ করে উরুগুইয়ানরা। শুরুতেই একাধিক আক্রমণ দাগায় তারা। ফলও আসে হাতেনাতে। ৭ মিনিটের মাথায় সাফল্য পেয়ে যায় তারা। দুর্দান্ত হেডে পর্তুগালের জালে বল জড়ান কাভানি। তিনি গোল করলেও এর রূপকার ছিলেন লুইস সুয়ারেজ।

ব্যাকফুটে চলে গিয়ে খেলায় গতি আনে পর্তুগাল। মুহুমুর্হু আক্রমণে উরুগুয়ে শিবিরে আতঙ্ক ছড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। তবে শক্ত হাতে তাদের সব প্রচেষ্টা নস্যাৎ করে উরুগুয়ে রক্ষণসেনারা। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় পর্তুগিজদের।

বিরতি থেকে ফিরেও আক্রমণের গতি সচল রাখে পর্তুগাল। ফলে সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৫৫ মিনিটে সফল্য লক্ষ্যভেদ করেন পেপে। কিন্তু এ গোলের কারিগর ছিলেন রাফায়েল গ্যারাইরো। এতে খেলায় ফেরে পর্তুগিজরা।

তবে পর্তুগালের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফের দৃশ্যপটে কাভানি। ৬২ মিনিটে ঠিকানায় বল পাঠিয়ে তাদের উল্লাস মাটি করে দেন এ চতুর গোলমেশিন।

পরে খেলায় ফিরতে মরিয়া আক্রমণ চালায় পর্তুগাল। তবে উরুগুয়ের প্রাচীরে ফাটল ধরাতে পারেনি তারা। ফলে ২-১ গোলের হারে স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় ইউরোপিয়ান পাওয়ারকে।

এদিন গোটা ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। গোল করা তো দূরের কথা, গোলপোস্ট বরাবর জোরালো শটও নিতে পারেননি সিআর সেভেন। স্বভাবতই দ্বিতীয় রাউন্ড থেকে তাকে ও তার দলকে বাড়ি ফিরতে হলো ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোদের কাঁদিয়ে কোয়ার্টারে উরুগুয়ে

আপডেট সময় ০১:৫৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮