ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ভিসা জটিলতা ও অব্যস্থাপনাসহ ফ্লাইট বিপর্যয়ের কারণে আটকে থাকা হজযাত্রীদের সৌদি আরবে পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে হজযাত্রায় ‘অব্যবস্থাপনার’ জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিশন গঠনে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত। ধর্ম সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, পররাষ্ট্র সচিব ও হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিবসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেন। আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে ভিসা জটিলতা দ্রুত নিরসনের জন্য আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

রোববারই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।সৌদি আরবের কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতা, মোয়াল্লেম ফি বৃদ্ধি ও বাসা ভাড়ায় বিলম্বের কারণে শনিবার পর্যন্ত মোট ৫৮ হাজার ৩৬১ জন সৌদি আরবে গেছেন। আর শনিবার পর্যন্ত মোট এক লাখ তিন হাজার ৭৫০ জন বাংলাদেশি হজযাত্রীকে ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে হজে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ

আপডেট সময় ০৬:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭