ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেরুর সান্ত্বনার জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় পেল পেরু। রাশিয়া বিশ্বকাপে মঙ্গলবার সোচিতে ‘সি’ গ্রুপের ম্যাচে সকারুদের ২-০ গোলে হারিয়েছে পেরু। দুই দলই আজ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল। পেরুর আগেই বিদায় নিশ্চিত হয়ে ছিল। তাই আজকের জয়টি তাদের জন্য শুধুই সান্ত্বনার। এর আগে তারা ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলে ও ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল।

অন্যদিকে, আজকের হারের মাধ্যমে জয়হীনভাবে বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। এর আগে তারা ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ও ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। আজ বড় ব্যবধানে জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ থাকতো অস্ট্রেলিয়ার। কিন্তু তারা সেটি পারল না।

আজ ম্যাচের ১৮তম মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় পেরু। অধিনায়ক পাওলো গুয়েরেরোর ক্রস থেকে ভলিতে গোল করেন আন্দ্রে ক্যারিলো। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেরু। বিরতি থেকে ফেরার পরপরই ২-০ গোলে এগিয়ে যায় পেরু। ৫০তম মিনিটে গোলটি করেন পাওলো গুয়েরেরো। ডি-বক্সের মধ্যে বল পেয়ে দক্ষতার সঙ্গে জালে পাঠিয়ে দেন তিনি। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হওয়ায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেরু।

একই গ্রুপের অন্য ম্যাচে আজ ফ্রান্স ও ডেনমার্ক গোলশূন্য ড্র করেছে। ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ফ্রান্স। আর গ্রুপ রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ডেনমার্ক। এই গ্রুপের সব ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ফ্রান্স। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পেরু। আর এক পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

গত ১৪ জুন শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ জুন। নকআউট পর্বের খেলা শুরু হবে ৩০ জুন। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়া, উরুগুয়ে, ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল ও ডেনমার্ক। বিদায় নিশ্চিত হয়েছে মরক্কো, সৌদি আরব, মিসর, পেরু, কোস্টারিকা, পানামা, তিউনিসিয়া, পোল্যান্ড, ইরান ও অস্ট্রেলিয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়ার বিপক্ষে পেরুর সান্ত্বনার জয়

আপডেট সময় ০৯:৫৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮