ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মার্কিন ভূখণ্ডে অবৈধ কেউ ঢুকতে পারবে না: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কড়াকড়ি অবস্থানে রয়েছেন। তিনি চান না কোনো অবৈধ অভিবাসী তার দেশে থাকুক।

কোনো ধরনের বিচার প্রক্রিয়া ছাড়াই অভিবাসীদের বিতাড়িত করার বিষয়ে বারবার বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার এক টুইটবার্তায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, হাজার হাজার বিচারক নিয়োগ, এবং জটিল ও দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া কোনো পন্থা হতে পারে না।

লোকজনকে সীমান্তেই আটকে দিতে হবে এবং বলতে হবে যে মার্কিন ভূখণ্ডে অবৈধভাবে কেউ ঢুকতে পারবে না।

তিনি আরও বলেন, এটা যদি করা হয় অবৈধ অভিবাসন বন্ধ করা যাবে এবং তুলনামূলকভাবে খুবই অল্প খরচে। এটাই একমাত্র সঠিক উত্তর এবং আমরা অবশ্যই দেয়াল তোলার বিষয়ে এগিয়ে।

২০১৬ সালে ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর থেকে সীমান্ত পারাপারের সময় অবৈধ অভিবাসী আটকের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে অভিবাসী পারাপারের সংখ্যা বেড়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন ভূখণ্ডে অবৈধ কেউ ঢুকতে পারবে না: ট্রাম্প

আপডেট সময় ০৮:২০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮