ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

গাজীপুরে আ.লীগের ব্যাচ পরে বিএনপির নাশকতার পরিকল্পনা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে আওয়ামী লীগের ব্যাচ পড়ে নাশকতা করতে বিএনপি পরিকল্পনা করেছিল বলে দেখা গেছে ফাঁস হওয়া এক টেলিফোন আলাপনে।

যে দুই জনের মধ্যে এই কথা বলাবলি হচ্ছিল, তাদের একজন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিজানুর রহমান বলে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। আর গতরাত তিনটার দিকে তাকে আটকও করা হয়।

ফাঁস হওয়া কথোপকথনে বাইরে আওয়ামী লীগ এবং ভেতরে ভেতরে বিএনপি করে এমন লোকদেরকে চিহ্নিত করে গণ্ডগোল করতে ‘যন্ত্রপাতি’ দেয়ার কথাও বলেন বিএনপি নেতা মিজান। এর পাশাপাশি বাছাই করা লোকদেরকে টাকা পয়সার পাশাপাশি ‘প্রশিক্ষণ’ দেয়ার কথাও বলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

গোয়েন্দারা মিজানকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পাশাপাশি এ সংক্রান্ত দুটি অডিও ক্লিপ জব্দ করেন।

রাত সাড়ে তিনটার দিকে গুলশান ১ নম্বরের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাসা থেকে ধরে আনা হয় মিজানকে। এরপর সকালে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। কিন্তু এরপরই মিজানের কথিত পথোপকথনের দুটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। কন্সপেরেসি লিক নামক একটি ইউটিউব চ্যানেলেও এই দুটি অডিও ক্লিপ ছড়িয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, গাজীপুরে নির্বাচনকেন্দ্রিক নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে মিজানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধ তথ্য প্রযুক্তি আইনে মামলা হচ্ছে।

গোয়েন্দাদের তথ্যমতে মিজান যার সঙ্গে কথা বলছিলেন তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের একজন নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

গাজীপুরে আ.লীগের ব্যাচ পরে বিএনপির নাশকতার পরিকল্পনা

আপডেট সময় ০২:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮