ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়া বিশ্বকাপ দিয়ে নিজের ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলছেন মেসি। বয়স তো আর বসে নেই। রোববারই ৩০ পেরিয়ে ৩১ বছরে পা দিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর নিজের জন্মদিনে মেসি বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানালেন। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন সুতোর ওপর ঝুলছে। তবে মেসির কথাই স্পষ্ট দ্বিতীয় রাউন্ড তো বটেই ফাইনাল খেলতে চান তিনি। আর এবার না হলে কাতার বিশ্বকাপেও দলের হয়ে অংশ নিতে চান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার।

আর্জেন্টিনা দলে এখন গৃহবিবাদ চলছে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের টিকে থাকার লড়াইয়ে দল বাছাই করবেন মেসিরা। দলের ওপর কোচ হোর্হে সাম্পাওলির কোন নিয়ন্ত্রন থাকবে না ওই ম্যাচে। আর তাই মেসির ওপর এমনিতেই দায়িত্ব চলে আসে। ডেইল মেইলের খবর অনুযায়ী, আর্জেন্টিনা দলে নাকি এরই মধ্যে গতি এসে গেছে।

যাহোক মেসি তার জন্মদিনে বিশ্বকাপ জয়ের ইচ্ছের কথা জানিয়ে বলেন, ‘আমি বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না। এই কথা থেকেই অনেক কিছু বোঝা যায়। আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ কেমন তা এটা থেকেই বুঝে নেওয়ার কথা। আমার জন্যও তাই। বিশ্বকাপ জেতার স্পপ্নটা আমার মধ্যে সবসময়ই ছিল। শিরোপাটা জয়ের অনুভূতি কেমন আমি তা ছুঁয়ে দেখতে চাই।’

বিশ্বকাপের ট্রফি জিতেছেন এমন স্বপ্ন দেখেন জানিয়ে মেসি বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে এমন এক মুহূর্তের কথা ভাবলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। বিশ্বকাপ জয়ের উন্মাদনা কয়েক কোটি আর্জেন্টিনার মানুষকে আনন্দে ভাসাবে। সুতরাং আমি ওই স্বপ্নটা ছুড়ে ফেলতে চাই না।’

অবসরে যাওয়ার ব্যাপারে বার্সেলোনা তারকা মেসি বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ অনেক শিরোপা জিতেছি। কিন্তু দেশের জন্য বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না।’ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা আছে খাদের কিনারে। সেখান থেকে দলকে বাঁচিয়ে মেসি নিশ্চয় অনেক দূর যেতে চাইবেন। আর এবার না হলে ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে মেসিকে। তখন তার বয়স হয়ে যাবে ৩৫ বছর। মেসির জন্য তাই ‘বিশ্ব জয়ের এই তো সময়’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ না জিতে অবসর নিতে চাই না

আপডেট সময় ০৩:৩০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮