ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

জাপান-সেনেগালের রোমাঞ্চকর ড্র

আকাশ স্পোর্টস ডেস্ক:

পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে সেনেগাল। আর কলম্বিয়াকে একই ব্যবধানে হারিয়ে সূচনা করে জাপান। এ ম্যাচে যে দল জিতত, সেই দলই দ্বিতীয় রাউন্ডের টিকিট পেত।

তবে সেই আশা কারো পূরণ হলো না। জাপান-সেনেগালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ফলে দুই দলেরই দ্বিতীয় রাউন্ডে যাওয়ার অপেক্ষা বাড়ল।

একাতেরিনবার্গ এরিনায় আক্রমণাত্মক শুরু করে সেনেগাল। সূচণালগ্নে ঘন ঘন আক্রমণে জাপানকে ঠেসে ধরেন সেনেগালিজরা। ফলও হাতেনাতে পান তারা। ১১ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানায় বল পাঠান গোলমেশিন সাদিও মানে।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় জাপান। মুহুর্মুহু আক্রমণে সেনেগাল শিবিরে ত্রাস ছড়ান জাপানিরা। সমতায় ফিরতেও বেগ পেতে হয়নি। ৩৪ মিনিটে লক্ষ্যভেদ করে তাদের সমতায় ফেরান তাকাশি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে জাপানকে ছাড়িয়ে যেতে মরিয়া হয়ে উঠে সেনেগাল। তাদের প্রচেষ্টা আলোর মুখও দেখে। ৭১ মিনিটে নিশানাভেদ করেন মৌসা ওগুই।

তবে সেনেগালের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট সাতেক পর তাদের জালে বল জড়িয়ে তা ভেস্তে দেন কেইসুকে হোন্ডা।

এরপর অ্যাটাক কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। তবে শেষ অব্দি আর কেউই গোলমুখ খুলতে পারেননি। ফলে ২-২ সমতায় পরিসমাপ্তি ঘটে ম্যাচের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি-হুতি সংঘাত: ইয়েমেনের সংকট ও সাম্প্রতিক উত্তেজনার নেপথ্য

জাপান-সেনেগালের রোমাঞ্চকর ড্র

আপডেট সময় ১০:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮