ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়পুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই সমর্থকদের সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামের নূরানী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ‘ব্রাজিলের সমর্থক মো. ইউসুফ (২১) একই এলাকার আর্জেন্টিনার সমর্থক মো. সবুকে (২০) বলে- তোরা (আর্জেন্টিনা) দুই গোল খাইছত আর আমরা (ব্রাজিল) দুই গোল দিছি। এতেই ক্ষিপ্ত হয়ে ইউসুফকে এলোপাতাড়ি কিল-ঘুষি দিয়ে আহত করে সবু।’

খবর পেয়ে সবুর বড় ভাই বিল্লাল (২৪) আবারও ইউসুফকে মাথায় আঘাত করে জখম করে। এতেও ক্ষান্ত না হয়ে সবুর চাচাতো ভাই সবুজ ইউসুফের বাড়িতে গিয়ে ইউসুফের মা তৈয়মের নেছাকে (৪০) মারধর করে। আহত ইউসুফকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাৎক্ষণিক সবুও হাসপাতালে গিয়ে ভর্তি হয়।

এ ঘটনায় আহত ইউসুফ বলেন, ঘটনার সময় বাড়ির সামনে চা-দোকানে বসে আমরা ৫-৬ জন খেলা দেখছিলাম। এ সময় আর্জেন্টিনা সমর্থক সবুর সঙ্গে দুষ্টামি করলে সে আমাকে মারতে থাকে। সবু বলেন- সামান্য বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছে। পরে এলাকার মেম্বার ও মুরব্বিরা মিলমিশ করে দেবে।

স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য বট্টু খান বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার দেশ ও তাদের খেলোয়াড়দের আমরা কখনোই দেখি নাই। টেলিভিশনের পর্দায় খেলা দেখে আমরা আনন্দ পাই। এ খেলা দেখা নিয়ে নিজেদের মধ্যে মারামারি করা দুঃখজনক। হাসপাতাল থেকে উভয়পক্ষ চিকিৎসা শেষে সুস্থ হয়ে এলে মীমাংসা করে দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রায়পুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৭:১৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮