ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার জীবনে কখনও কিছুই সহজ ছিল না: নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

কোস্টারিকার বিপক্ষে নাটকীয় জয়ে আনন্দে কেঁদেছিলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। তিনি বলেন, আমার জীবনে কখনও কিছুই সহজ ছিল না, তাই এখন কেন সহজ হবে?

চোট কাটিয়ে বিশ্বকাপে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে কষ্ট করতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেন্ট পিটার্সবার্গে শুক্রবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কোস্টারিকাকে ২-০ গোলে হারায় ব্রাজিল।

ফিলিপে কুতিনহো দলকে এগিয়ে নেয়ার পর শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করায় জয়টা খুব প্রয়োজন ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

খেলাশেষে কাঁদতে দেখা যায় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে নিজের এই কান্নার ব্যাখ্যা দিয়েছেন ২৬ বছর বয়সী নেইমার।

ব্রাজিলের এ ফরোয়ার্ড বলেন, এখানে আসতে আমি কিসের মধ্য দিয়ে গেছি তা সবাই জানে না। এই কান্না আনন্দ, সমস্যা কাটিয়ে ওঠা ও জয় পাওয়ার আকাঙ্ক্ষার।

এক ড্র ও এক জয়ে দুই ম্যাচে ‘ই’ গ্রুপে ব্রাজিলের পয়েন্ট ৪। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমার জীবনে কখনও কিছুই সহজ ছিল না: নেইমার

আপডেট সময় ০৯:৩০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮