ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইসল্যান্ড জিতলেই কপাল পুড়তো প্রিয় দল আর্জেন্টিনার। রাশিয়া থেকে বিদায় নিশ্চিত হতো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই সঙ্গে বিদায় ঘণ্টা বেজে যেতো নাইজেরিয়ারও।

তবে কোনোটাই হতে দেননি আইমেদ মূসা নামের সুপার ফরোয়ার্ড। জোড়া গোল করে সবার আশা বাঁচিয়ে রেখেছেন তিনি। তার সৌজন্যে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন টিকে রয়েছে সুপার ঈগল ও আর্জেন্টাইনদের।

যাদের আশা জিইয়ে রাখলেন মূসা, সেই আর্জেন্টিনার বিপক্ষেই গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে লড়বে নাইজেরিয়া। সেটি আলবিসেলেস্তেদেরও শেষ ম্যাচ। সেই ম্যাচে দুদলের যে জিতবে তারাই উঠে যাবে দ্বিতীয় পর্বে।

অর্থাৎ নাইজেরিয়াকে হারালেই শেষ ষোলো নিশ্চিত আর্জেন্টিনার। আর হারলে উঠে যাবেন সুপার ঈগলরা।

এজন্য অবশ্য ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনা-নাইজেরিয়াকে। আইসল্যান্ডিকদের কাছে ক্রোয়াটরা না হারলেই শেষ ষোলো নিশ্চিত হবে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচে জয়ী দলের।

Tag :
আপলোডকারীর তথ্য

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

নাইজেরিয়াকে হারালেই দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

আপডেট সময় ০১:০০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জুন ২০১৮