ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সুদের টাকার জেরে লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাঝিকে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরে সুদের টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে মোবাইল ফোনে ডেকে নিয়ে আবু ছায়েদ নামে এক ইটভাটার মাঝিকে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে সদর উপজেলার কুশাখালীর নলডগী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত আবু ছায়েদ একই ইউনিয়নের মধ্য নলডগী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও স্থানীয় একটি ইটভাটার মাঝি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, স্থানীয় সুদ ব্যবসায়ী বেলাল উদ্দিনের কাছ থেকে আবু ছায়েদ সুদের ওপর টাকা নেন। সম্প্রতি সব টাকা পরিশোধ করা হয়। কিন্তু আরও টাকা পাওনা রয়েছে বলে দাবি করেন বেলাল।

এ নিয়ে রোববার সন্ধ্যায় আবু ছায়েদ ও বেলালের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাতে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছায়েদকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

সকালে স্থানীয়রা বাড়ির সামনে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহমদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুদ ব্যবসায়ী বেলালের ছোট ভাই সাগরকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সুদের টাকার জেরে লক্ষ্মীপুরে ডেকে নিয়ে মাঝিকে খুন

আপডেট সময় ০৩:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮