ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে মমতাজ আলী (৩৫) ও তার মেয়ে সুমাইয়া (৬) ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নৈশপ্রহরী সোহরাব হোসেন (৫৫)।

পুলিশ জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রুপাটি গ্রামের কৃষক মমতাজ আলী স্ত্রী ও মেয়েকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে শালিখা উপজেলার হরিশপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন।

পথে মাগুরা-যশোর সড়কের শালিখা কৃষ্ণপুর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া মারা যায়।

এ সময় সুমাইয়ার মা শাপলা বেগম ও বাবা মমতাজ আলী গুরুতর আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরই মমতাজ আলীর মৃত্যু হয়।

এর আগে রোববার রাত ১২টার দিকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাগুরা ডিপোর নৈশপ্রহরী সোহরাব হোসেন (৫৫) বাইসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি সদর উপজেলার বেলনগর গ্রামে ফিরছিলেন।

পথে মাগুরা-ফরিদপুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সোহরাব হোসেন সদর উপজেলার বেলনগর গ্রামের মৃত রুস্তম ফকিরের ছেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় ০৩:০১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮