ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ধার করা বুটে ইরানের বিশ্বকাপ শুরু আজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়া অঞ্চল থেকে সবার আগে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। মূল আসরে তাদের আসল চ্যালেঞ্জ সবার আগে বিদায় এড়ানো! সেই চ্যালেঞ্জে জিততে যা করার প্রথম ম্যাচেই করতে হবে।

সেন্ট পিটার্সবার্গে আজ আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। স্পেন ও পর্তুগালের কঠিনতম গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার দুঃসাহসী স্বপ্ন বাঁচিয়ে রাখতে দু’দলের সামনেই আজ জয়ের কোনো বিকল্প নেই।

ফিফা র‌্যাংকিংয়ে ইরান (৩৭) ও মরক্কোর (৪১) অবস্থান বেশ কাছাকাছি। ফর্ম, প্রস্তুতি বা শক্তিতেও তেমন কোনো ফারাক নেই। রুশ ক্লাব রুবিন কাজানে খেলা তরুণ ফরোয়ার্ড সারদার আজমুন এবারের আসরে ইরানের স্বপ্নসারথি। তাকে সঙ্গও দেবেন রেজা গুচান্নেচাদ।

একইভাবে মরক্কো দলেও জুভেন্টাসের মেধি বেনাতিয়া ও আয়াক্সের হাকিম জিয়েখ ছাড়া বিশ্বমানের কোনো খেলোয়াড় নেই।

তবে দু’দলেই রয়েছেন বড় মাপের কোচ। ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ বিশ্ব ফুটবলের চেনা মুখ। মরক্কোর ফরাসি কোচ হার্ডি রেনার্ডের ক্যারিয়ারও ঝলমলে। ডাগআউটে তাদের মস্তিষ্কের লড়াই গড়ে দিতে পারে ব্যবধান।

রেনার্ড সরাসরি জয়ের কথা না বললেও কুইরোজ অকপটে বলে দিয়েছেন, ‘এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে প্রথম ম্যাচটা অবশ্যই জিততে হবে। মরক্কোকে চমকে দেয়ার মতো রসদ আমাদের আছে। তাদের দলটাকে খুব ভালোভাবে জানি আমরা। কিন্তু আমার ধারণা, আমাদের সম্পর্কে খুব বেশি কিছু জানেন না তারা।’

বিশ্বকাপে নামার আগে দলের বুট বিড়ম্বনাকে অনুপ্রেরণার মশাল বানাতে চাই কুইরোজ, ‘এটা আমাদের অনুপ্রেরণার উৎস হয়েছে।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের কারণ দেখিয়ে শেষ মুহূর্তে ইরানের বিশ্বকাপ দলকে বুট সরবরাহ করতে অপারগতা জানিয়েছে মার্কিন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। ফলে রাশিয়ার দোকান থেকে কেনা সাধারণ বুট ও ক্লাব সতীর্থদের কাছ থেকে ধার করা পুরনো বুট পায়ে দিয়েই বিশ্বকাপে নামতে হচ্ছে আজমুনদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ধার করা বুটে ইরানের বিশ্বকাপ শুরু আজ

আপডেট সময় ০৯:০০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮