ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার রুমমেট যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার

২০২৬ বিশ্বকাপ আয়োজন হবে তিন দেশে, দল ৪৮টি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতার ২১তম আসর যখন দাঁড়িয়ে একদম দ্বারপ্রান্তে, ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত কাতারও। ঠিক তখনই ঘোষণা করা হলো বিশ্বকাপের ২৩তম আসরের ভেন্যু। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে গড়াবে ২০২৬ বিশ্বকাপ।

আজ বুধবার ফিফার কংগ্রেসে চলছিল ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়ে ভোটাভুটি। সেখানেই মরক্কোকে পেছনে ফেলে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে জিতে গেল উত্তর আমেরিকার তিন দেশ।

যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা থাকলেও কানাডা এই প্রথম আয়োজন করবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। ১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ গড়িয়েছিল মেক্সিকোর মাঠে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়েছিল প্রথমবারের মতো বিশ্বকাপের প্রতিযোগিতা।

কানাডা তাই চমক হয়েই আসছে ২০২৬ বিশ্বকাপে। ২০১৫ মহিলা বিশ্বকাপ অবশ্য গড়িয়েছিল কানাডার মাঠেই। তবে উত্তর আমেরিকার বিশ্বকাপে সবচেয়ে বড় চমকটা ফিফা দিচ্ছে দল বাড়িয়ে। ৩২ দল থেকে বেড়ে উত্তর আমেরিকার মাঠে বিশ্ব জয়ের লড়াইয়ে নামবে ৪৮ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল ডব্লিউএইচও

২০২৬ বিশ্বকাপ আয়োজন হবে তিন দেশে, দল ৪৮টি

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮