ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেমরায় ছিনতাইকারীর গুলিতে বিকাশকর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ডেমরায় ছিনতাইকারীর গুলিতে স্থানীয় ওয়ানজা বিকাশ এজেন্টের এক এসআর নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে কালেকশনের টাকা থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে নিহতের পকেট থেকে নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

নিহত রাশেদুল ঝিনাইদহের শৈলকুপা থানার কদমতলী গ্রামের মো. আব্দুল আলীমের ছেলে। বর্তমানে তিনি সারুলিয়া বাজার সংলগ্ন আমিন টাওয়ারে থাকতেন। রোববার দুপুরে ডেমরার পূর্ববক্সনগর পিংকি টাওয়ার সংলগ্ন হারুন ভিলার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিহত বিকাশ কর্মী রাশেদুল পূর্ব-বক্সনগর এলাকার কালেকশনের সময় স্থানীয় পিংকি ভিলা সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী পেছন থেকে তার কাঁধের ব্যাগ টান দেয়। এ ঘটনায় বাধা দিলে হ্যালমেট পরিহিত ছিনতাইকারীরা প্রথমে রাশেদুলের বাম হাতে গুলি করে। পরে টানাহেচঁরার সময় তার মুখে দু’টি গুলি করে ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার দাত ভেঙ্গে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় রাশেদুলের।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইফতেখায়রুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে দুপুর ২ টার দিকে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মৃতের সঙ্গে থাকা থাকা কালেকশনের হিসাব অনুযায়ী দেখা গেছে তার কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেমরায় ছিনতাইকারীর গুলিতে বিকাশকর্মী নিহত

আপডেট সময় ০৬:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮