ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

তাহিরপুরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

কিশোর রমজান

অাকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গাছ থেকে আম পাড়তে গিয়ে প্রাণ গেল রমজান আলী (১৬) নামে এক কিশোরের। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রমজান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাম ছাতইল গ্রামে মগবুল হোসেনের ছেলে। মগবুল হোসেন ও তার কিশোর ছেলেকে নিয়ে তাহিরপুরের ননাই গ্রামে ভাড়া বাসায় থেকে এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করেন।

নিহত রমজানের বাবা মগবুল হোসেন মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে দৈনিক আকাশকে জানান, তাদের বাসার পার্শ্ববর্তী একটি বাড়িতে মঙ্গলবার বেলা ১১টার দিকে আম পাড়তে নিয়ে যায় রমজানকে। গাছে উঠে আম পাড়ার একপর্যায়ে ঢাল ভেঙে রমজান গাছ থেকে পড়ে গেলে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়।

তিনি জানান, চিকিৎসার জন্য দুপুরের দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রমজানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

তাহিরপুরে আম পাড়তে গিয়ে প্রাণ গেল কিশোরের

আপডেট সময় ০৯:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮