ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন খালেকের স্ত্রী

মনোনয়ন ফরম সংগ্রহ করেন খুলনা সিটি মেয়র আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার

অাকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগদলীয় প্রার্থী হাবিবুন নাহার নির্বাচিত হয়েছেন। সোমবার বিকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।

আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বিজয়ী ঘোষণার পর হাবিবুন নাহার বলেন, আমার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমি বিগত দিনেও এই আসনের সংসদ সদস্য ছিলাম।

আবার নির্বাচিত হওয়ায় এই আসনের অসমাপ্ত উন্নয়নকাজগুলো সমাপ্ত করা চেষ্টা করব। ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ জুন আসনটি উপনির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

এর আগে এই আসনে তালুকদার আবদুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এই আসন থেকে স্পিকারের কাছে পদত্যাগ করেন। স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করেন।

এই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে। এই আসনে নায়ক সাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকার্তার কাছে তা জমা দেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন খালেকের স্ত্রী

আপডেট সময় ০৪:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮