ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথমবারের মতো বিশ্বকাপে বলগার্ল

আকাশ স্পোর্টস ডেস্ক:

এতদিন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বল কুড়িয়ে দেয়া ও যোগানের দায়িত্ব পালন করেছেন ছেলেরা। তবে এবার সেই ভূমিকায় দেখা যাবে মেয়েদের। হ্যাঁ, ম্যাচ চলাকালীন বল যোগান দেবেন তারা। আবার বাইরে চলে গেলেও কুড়িয়ে দেবেন তারাই। স্বাভাবিকভাবে নামও পাল্টে গেছে। বল যোগান দেয়া ছেলেদের বলা হতো ‘বলবয়’। ঠিক বিপরীত পদবী পাচ্ছেন মেয়েরা ‘বলগার্ল’।

সাধারণত, বিশ্ব মঞ্চে ‘বলবয়ের’ দায়িত্ব পালন করতেন বিভিন্ন ক্লাবের শিক্ষানবিশ ১৪-১৬ বছরের জুনিয়র ফুটবলাররা। সেই প্রথা ভেঙে প্রথমবার এ দায়িত্বে দেখা যাবে মেয়েদের। এবার তা করে দেখাবেন এক নারী ফুটবল দল।

আগামী ১৪ জুন মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। সেই ম্যাচে ‘বলগার্ল’ হিসেবে দেখা যাবে আগরিয়াজ ক্লাবের মেয়েদের।

কদিন আগে রাশিয়ার অপেশাদার ১৩-১৬ বছরের নারী ফুটবল দলগুলো নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর শর্ত ছিল বিজয়ী দল পুরস্কার ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ‘বলগার্ল’ হিসেবে উপস্থিত থাকবেন। তাতে বিজয়ীর মুকুট পরে আগরিয়াজ।

তবে ওপেনিং ম্যাচ ছাড়া বাকি ম্যাচগুলোতে মেয়েরা সেই দায়িত্ব পালন করবেন কি না-তা জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে বিধিনিষেধ তুলে নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

প্রথমবারের মতো বিশ্বকাপে বলগার্ল

আপডেট সময় ০১:৪১:২২ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮