ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাগুরায় রোহিঙ্গাদের নাম করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যের নাম করে মাগুরায় সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির প্রায় ৩৭ লাখ টাকা আত্মসাৎ করেছে স্থানীয় নাগড়া কৃষি ব্যাংকের কতিপয় কর্মকর্তা-কর্মচারী।

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের নাগড়া বাজারের একমাত্র ব্যাংকটি হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক। যেখানে বাবুখালী এবং পার্শ্ববর্তী দিঘা ইউনিয়নের অন্তত দুই হাজার তিনশ’ অসহায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী মানুষের অ্যাকাউন্ট রয়েছে।

যাদের হিসাবের বিপরীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদফতর থেকে জনপ্রতি ৫-৭শ’ টাকা হারে মাসোয়ারা দেয়া হয়। প্রতি তিন মাস অন্তর বয়স্ক ও বিধবা মহিলারা এক হাজার পাঁচশ’ টাকা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা দুই হাজার একশ’ টাকা হারে উত্তোলনের সুযোগ পেয়ে থাকেন।

কিন্তু নানা চাতুরীর মাধ্যমে এই দুটি ইউনিয়নের নিবন্ধিত অসহায়, বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অনুকূলে চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসের ভাতা ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা একেবারেই গায়েব করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে এই টাকা রোহিঙ্গাদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক, নাগড়া, মহম্মদপুর শাখার প্রিন্সিপাল অফিসার রতন কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রত্যেককেই টাকা দেয়া হয়েছে। কেউ না পেলে লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান অসহায় ব্যক্তিদের টাকা রোহিঙ্গা ক্যাম্পের নামে আত্মসাতের খবরে বিস্ময় প্রকাশ করে পুরো বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাগুরায় রোহিঙ্গাদের নাম করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ

আপডেট সময় ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮