ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেশি দামে পচা মাংস বিক্রি, জরিমানা ৬ লাখ

অাকাশ জাতীয় ডেস্ক:

পুরান ঢাকার কাপ্তানবাজারে নতুন মাংসের সঙ্গে ছয় মাস আগের পচা মাংস মিশিয়ে বিক্রি ও সিটি কর্পোরেশনের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে মাংস বিক্রির অপরাধে ৬ লাখ ২৫ হাজার টাকা জরিমানা এবং পাঁচ ব্যবসায়ীকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চার মণ পচা মাংস উদ্ধার করে র‌্যাব।

শুক্রবার দুপুরের দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়।

এদিকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখারও অভিযোগ ছিল এই মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে। রোজা শুরুর আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও মাংস ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে দেশি গরুর মাংসের কেজি ৪৫০ টাকা ও বিদেশি গরু এবং মহিষের মাংস ৪২০ টাকা নির্ধারণ করা হয়। খাসির মাংস ৭২০ টাকা এবং ছাগি ও ভেড়ার মাংসের দাম নির্ধারণ করা হয় ৬০০ টাকা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় দেখা গেছে , কাপ্তানবাজারে মাংস ব্যবসায়ীরা গরুর মাংস ৫০০ টাকা আর খাসির মাংস ৮০০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। আবার সব মাংসই দেশি গরুর ও খাসির বলে চালিয়ে দিচ্ছিলেন তারা।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, চার মণের অধিক মাংস উদ্ধার করা হয়েছে। সেগুলো বাজারের ফ্রিজে রাখা ছিল। এই মাংসের কিছু অংশ ছয় মাস আগে রাখা হয়েছে ফ্রিজে। এই মাংসগুলো বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে বিক্রি করা হতো। পাশাপাশি খাসির মাংসের ওজন বাড়াতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেশি দামে পচা মাংস বিক্রি, জরিমানা ৬ লাখ

আপডেট সময় ০৬:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮