ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

সাড়ে আট বছরে শিক্ষার্থীর সংখ্যা আড়াই গুণ বেড়েছে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গত সাড়ে আট বছরে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই গুণ বেড়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উন্নয়ন কাজ নিয়ে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় এবং নবনিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের মাঝে মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৮ সালের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ,মাদরাসা, কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালগুলোতে সাড়ে ১৯ হাজার ভবন নির্মাণ সম্পন্ন হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের আরো সততা ও দক্ষতার সাথে কাজ সম্পাদন করার নির্দেশনা দিয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘চলতি অর্থ-বছরের সকল কাজ আগামী মে মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। কাজের ক্ষেত্রে কোন গাফিলতি করা যাবে না। শিক্ষা অবকাঠামো নির্মাণে কোন দুর্নীতি সহ্য করা হবে না। এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি নিয়েছি।’

শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান, ইইডি’র পরিচালক খালেদা আক্তার এবং আইডিইবি’র প্রচার ও গনসংযোগ সম্পাদক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

সাড়ে আট বছরে শিক্ষার্থীর সংখ্যা আড়াই গুণ বেড়েছে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৮:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭