ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়া পরমাণু ধ্বংসের পরই ধোঁকা দিলেন ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস করেছে উত্তর কোরিয়া। আর এ দিনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে সন্দেহ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধোঁকা দিল কিনা। এক্ষেত্রে দাবি করা হচ্ছে, শীর্ষ বৈঠকের প্রলোভন দেখিয়ে উত্তর কোরিয়ার নেতাকে দিয়ে পরমাণু স্থাপনা ধ্বংস করানোর পর ট্রাম্প বৈঠক বাতিল করলেন।

জানা গেছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পাহাড়ের ভেতরে অবস্থিত পাঙ্গি রি স্থাপনা ধ্বংস করে পিয়ংইয়ং। এ সময় সেখানে বিভিন্ন দেশের সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে বৈঠকের প্রতি আন্তরিকতার প্রমাণস্বরূপ পরমাণু পরীক্ষার স্থাপনা ধ্বংসের কথা ঘোষণা করেছিলেন কিম জং উন।

উত্তর কোরিয়া পরমাণু স্থাপনা ধ্বংস করলেও শেষ পর্যন্ত বৈঠকে বসবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘটনায় মার্কিন সরকারের বিশ্বাসযোগ্যতা আরও কমে গেল বলে মনে করা হচ্ছে।

এর আগে ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকেও একতরফাভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়া পরমাণু ধ্বংসের পরই ধোঁকা দিলেন ট্রাম্প

আপডেট সময় ০২:৪০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮