ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদি আরবে ৭ নারী অধিকারকর্মী গ্রেফতার

লওজাইন আল-হাথলাওল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে ৭ নারী অধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাজধানী রিয়াদে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে দুজন পুরুষ, বাকি সবাই নারী। তারা নারী অধিকারের পক্ষে কাজ করেন। শনিবার বিবিসি জানিয়েছে, গ্রেফতারের কারণ জানা না গেলেও অধিকারকর্মীরা বলছেন, কর্তৃপক্ষ নারীদের কণ্ঠস্বর রোধ করতে চাচ্ছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল প্রতিবেদনে উল্লেখ করেছে, বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে নারীদের গ্রেফতার করা হয়েছে।

সৌদি নারীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে পুরুষের অনুমতি প্রয়োজন হয়। এ ছাড়া বাইরে যেতে হলে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। এখনও পর্যন্ত নারীরা একা একা গাড়ি চালাতে পারেন না। তবে আগামী কয়েক সপ্তাহের এ নিষেধাজ্ঞা উঠে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রেফতার হওয়া নারীদের মধ্যে লওজাইন আল-হাথলাওল, আজিজা আল-ইউসেফ ও ইমান আল-নাফজান রয়েছেন।

তারা প্রকাশ্যে নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন বিভিন্ন সময়। একইসঙ্গে সৌদি রাজ্যের অভিভাবক আইন নিয়েও সমালোচনা করেন তারা।

গত বছরের সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয় সৌদি আরব। কিছু সংস্কার করে আগামী মাসে এটা কার্যকর হওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদি আরবে ৭ নারী অধিকারকর্মী গ্রেফতার

আপডেট সময় ১০:২০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮