ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রমনায় কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর রমনা থানা এলাকায় মনি (১৬) নামের এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে কাকরাইলের একটি ছয়তলা বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

রমনা থানার এসআই ইমামুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, কাকরাইলের ৬৭/২ ই ব্লকের ছয়তলা বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সচিবালয়ের কর্মকর্তা দীপক কুমারের ওই বাসায় ফেব্রুয়ারি মাস থেকে মেয়েটি কাজ করত।

তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ওই বাসায় দীপক কুমার, তার স্ত্রী, দুই সন্তান ও কাজের মেয়ে মনি থাকত।

মেডিকেল সূত্র ও সুরতহাল প্রতিবেদনে জানা যায়, মেয়েটির মাথায় সামান্য আঘাত রয়েছে এবং দুই ভ্রুর মাঝে লাল দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, মেয়েটির বাবা নাম বিকাশ রিকশন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চোনারুঘাট এলাকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রমনায় কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ০৯:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮