ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রায়পুরে স্বামীর স্বর্ণ-টাকা নিয়ে স্ত্রী উধাও

সাথী আক্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে সাথী আক্তার (১৯) নামে প্রবাসীর স্ত্রীর উধাও হয়ে গেছেন। স্ত্রীর খোঁজে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন স্বপন। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালয়েশিয়া ফেরত মো. স্বপন (৩২) থানায় ও আদালতে অভিযোগ করেছেন। সাথী রায়পুর পৌরসভার মধুপুর গ্রামের ইব্রাহিম ওরফে সাকুর মেয়ে এবং একই গ্রামের প্রবাসফেরত মো. স্বপনের স্ত্রী।

স্বপন সাংবাদিকদের জানান, গত বছরের ১৫ জানুয়ারি পারিবারিকভাবে সাথীকে বিয়ে করেন তিনি। বিয়ের দুমাস পর ধারদেনা করে মালয়েশিয়া চলে যান। তার ছয় মাস পর স্ত্রীর অনুরোধে মালয়েশিয়া থেকে দেশে এসে শোনেন তিনিসহ মা ও ভাইকে আসামি করে আদালতে নারী নির্যাতন মামলা করেছেন সাথী।

সেই মামলায় স্বপন আদালতে আত্মসমর্পণ করলে এক মাস ২৮ দিন কারাভোগ করে জামিনে বের হয়েছেন। সাথী তালাকপ্রাপ্ত না হয়ে এক যুবকের হাত ধরে বৃহস্পতিবার রাতে তিন ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি ও শ্বশুর-শাশুড়ির কাছ থেকে সহযোগিতা না পেয়ে স্বপন বাদী হয়ে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত সাথীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তার মা শাহীনুর বেগম বলেন, আমার জামাতা স্বপন খারাপ প্রকৃতির মানুষ। তাকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ ২০ হাজার টাকাসহ বিভিন্ন সময় স্বর্ণ দেয়া হয়। সে আমাদের সঙ্গে চরম খারাপ ব্যবহার করায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সাথী কোথায় আছে, তা বলতে পারব না।

স্থানীয় কাউন্সিলর মো. নোমান বলেন, স্বপন ও সাথীর পরিবার একই গ্রামের বাসিন্দা। আদালতে তাদের পারিবারিক বিষয় নিয়ে মামলা চলেছে। এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে পারব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রায়পুরে স্বামীর স্বর্ণ-টাকা নিয়ে স্ত্রী উধাও

আপডেট সময় ০৮:০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮