ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উন্নয়ন প্রকল্পের ৯০ শতাংশ আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি। গণতন্ত্র আছে বলেই দেশ এভাবে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু আমরা বানাচ্ছি। মানুষ মনে করত বাংলাদেশ একটি দরিদ্র দেশ, তারা হাত পেতে চলবে। কিন্তু আমরা কেন হাত পেতে চলব?

সরকারের সমালোচনা করার মনোভাব পরিহার করা উচিত বলে জানিয়ে তিনি বলেন, আমরা সমুদ্র বিজয় করেছি, আকাশ বিজয় করেছি। স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বে মর্যাদার আসনে উন্নীত হয়েছি।

শেখ হাসিনা বলেন, আমাদের উন্নয়নের পরিকল্পনা একেবারে তৃণমূল থেকে করছি, যাতে সব পর্যায়ে উন্নয়ন ঘটে।

তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করেন, দেশের মানুষের কল্যাণের জন্য যে কাজ হচ্ছে, তা যেন তুলে ধরা হয়। কারণ আমরা পরমুখাপেক্ষী হতে চাই না। সবশেষে বিএফইউজের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকাল ৩টা থেকে প্রতিনিধি সম্মেলনের কর্ম অধিবেশন শুরু হবে। এতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের তিন শতাধিক সদস্য ছাড়াও বাকি ১০টি ইউনিয়ন থেকে আরও ২০০ (ইউনিয়নপ্রতি ২০ জন করে) সদস্য যোগ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৩:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮