ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ভাঙচুর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ভাঙচুর বরদাশত করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশৃঙ্খলাকারী যেই হোক ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে শিক্ষকদের মধ্যে বিভেদ বন্ধেরও আহ্বান জানান তিনি।

শুক্রবার বিকালে ছাত্রলীগের ২৯তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির বাসভবন ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল বিএনপি।

দেশে শিক্ষার নীতিমালা কেমন হবে তা উল্লেখ করে ছাত্রলীগের প্রতি বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ছাত্রনেতাদের জাতির পিতার দুটি বই পড়তে হবে, সঙ্গে সেই আদর্শকেও বুকে ধারণ করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, তিনি চান ছাত্রলীগের নতুন নেতৃত্ব সমঝোতার মাধ্যমে আসুক।

জাতীয় সঙ্গীত আর পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন। এরপর শান্তির প্রতীক বেলুন আর কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত হন সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যানে। ছিলেন ডেলিগেটর আর কাউন্সিলররাও।

ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে জানান, নতুন নেতৃত্ব বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতি শতভাগ আস্থাশীল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ভাঙচুর বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮