ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধানমণ্ডিতে গাছচাপায় প্রাণ গেল বিডা কর্মকর্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ধানমণ্ডিতে গাছের চাপায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান (৫০)। তিনি বিডার একজন পরিচালক ছিলেন। ধানমণ্ডির ৭ নম্বর রোডে তার বাসা।

ধানমণ্ডি থানার এসআই মো. খায়রুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডির সুধাসদনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কৃষ্ণচূড়াগাছ উপড়ে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের একটি ইউনিট সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (রেজিস্ট্রেশন অ্যান্ড ইনসেনটিভ লোকাল ইন্ডাস্ট্রি) তৌহিদুর রহমান খান জানান, মোস্তাফিজুর রহমান আগে বিনিয়োগ বোর্ডের পরিচালক ছিলেন। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত হয়ে বিডা গঠনের পরও তাকে এ প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব দেয়া হয়।

মোস্তাফিজুর রহমান একজন টেক্সটাইল প্রকৌশলী। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা মোস্তাফিজ সরকারি চাকরিতে আসার আগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধানমণ্ডিতে গাছচাপায় প্রাণ গেল বিডা কর্মকর্তার

আপডেট সময় ০১:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮