ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বাড়িতে আর্জেন্টিনা কোচের তিন ঘণ্টার বৈঠক

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে আলোচনা করতে বুধবার বার্সেলোনায় মেসির বাড়িতে যান সাম্পাওলি। টানা তিন ঘণ্টা আলোচনা চলে। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বে খাদের কিনারে রয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

তাই শেষটা ভালো করতে মুখিয়ে আর্জেন্টিনা কোচ। মেসির ওপরই ভরসা রাখতে চান তিনি। আর মেসিও চাইবেন কোচের আস্থার প্রতিদান দিতে। সেটা হলে আর্জেন্টিনার জন্যই ভালো হবে।

ঘুরে দাঁড়ানোর মিশনে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ উরুগুয়ে। ৩১ অাগস্ট উরুগুয়ের মাঠে খেলবেন মেসিরা। ঘরের মাঠে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেননি সুয়ারেজরা। সেটাই উদ্বেগ বাড়াচ্ছে আর্জেন্টিনা কোচের।

আশার খবর, প্রথম লেগে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে সর্বশেষ ম্যাচে আর্জেন্টাইনদের পারফরম্যান্স সুখকর নয়। আগের ম্যাচে বলিভিয়ার কাছে ০-২ গোলে হেরে গিয়েছিল তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসির বাড়িতে আর্জেন্টিনা কোচের তিন ঘণ্টার বৈঠক

আপডেট সময় ১২:৫৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭