ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপা সাংসদ মাঈদুলের ইন্তেকাল

অাকাশ জাতীয় ডেস্ক:

কু‌ড়িগ্রাম-৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সা‌বেক মন্ত্রী এ‌ কে এম মাঈদুল ইসলাম ইন্তেকাল ক‌রে‌ছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মি‌নি‌টে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী আগেই মারা গেছেন।

প্রবীণ এই সাংসদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তার মৃত্যুর খবরে নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

মাঈদুল ইসলাম ১৯৪০ সালের ২৯ মে আসামের কোকড়াডাঙ্গার সুখেরচরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবুল কাসেম ছিলেন পাকিস্তান আন্দোলনের সক্রিয় নেতা, পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য এবং পাকিস্তান জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

মাঈদুল ইসলাম ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি কাসেম গ্রুপের প্রতিষ্ঠাতা।

মাঈদুল ইসলাম ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে যোগদান করেন। তিনি জিয়াউর রহমানের খুব আস্থাভাজন ছিলেন। তাই জিয়াউর রহমান তাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। যদিও মাঈদুল ছিলেন মন্ত্রিপরিষদের সবার চেয়ে বয়সে ছোট।

জিয়াউর রহমান মারা যাওয়ার পর বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায়ও মন্ত্রী হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এ মন্ত্রিসভায় ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও নব-গঠিত জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর অর্পিত হয়। পরে তিনি এরশাদ সরকারের মন্ত্রিসভায়ও যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাপা সাংসদ মাঈদুলের ইন্তেকাল

আপডেট সময় ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮