ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের ১৪ বছর পর বৌভাত

অাকাশ জাতীয় ডেস্ক:

বৌভাতের আয়োজন। অতিথিরা এলেন। খাওয়া-দাওয়ায় অংশ নিলেন। আপ্যায়ন শেষে বিদায়ও নিলেন। কিন্তু যে বৌভাত অনুষ্ঠান হলো এটি সম্প্রতি কোনো বিয়ের নয়। ১৪ বছর আগের এক বিয়ের বৌভাত।

বৃহস্পতিবার এ রকমই এক ব্যতিক্রমী আয়োজন ছিল নাটোরের বাগাতিপাড়ায়। বরের সঙ্গে ১৪ বছর আগে যারা বরযাত্রী ছিলেন তারাও এসেছিলেন ওই অনুষ্ঠানে। তারা সবাই উপহার পেলেন একই রকমের নতুন পোশাক।

আয়োজকরা জানালেন, ২০০৪ সালের ৫ নভেম্বর উপজেলার দয়ারামপুর কাজীপাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে মাদ্রাসাশিক্ষক কাজী আমানুর রহমানের সঙ্গে একই উপজেলার চকতকিনগর গ্রামের জাহেদ আলীর মেয়ে তাছলিমা খাতুনের বিয়ে হয়।

রমজান মাসে বিয়ে হওয়ার কারণে সে সময় বৌভাতের আয়োজন করা হয়নি। এ নিয়ে মনোকষ্টে ছিলেন স্বামী আমানুর ও স্ত্রী তাছলিমা। তারা স্থির করেছিলেন বৌভাতের আয়োজন একদিন হবেই। কিন্তু তা হচ্ছিল না।

একে একে তিনটি সন্তানের বাবা-মা হন সেই দম্পতি। বড় মেয়ে আমিনা (১০) পঞ্চম শ্রেণির ছাত্রী। ছোট দুই ছেলে আলিফ (৫) ও ২০ দিনের নবজাতক আলভী।

অবশেষে সেই ইচ্ছার বাস্তবায়ন হয় ১৪ বছর পর। বর কাজী আমানুর পেশায় একটি মাদ্রাসার শিক্ষক। সে সময়ে তার সঙ্গে বরযাত্রী হয়ে এসেছিলেন তার মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ ২৪ জন।

তাদের বৌভাত অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের উপহার দেয়া হয় একই রঙের পাঞ্জাবি-পায়জামা। সঙ্গে সাদা টুপি। এতে উচ্ছ্বসিত হন বরযাত্রীরা। তারা বলেন, এমন ঘটনা এর আগে কখনও দেখেননি।

কাজী আমানুর রহমান বলেন, নিজের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ছিল অনেক বড় আশা। কিন্তু সে সময় অনুষ্ঠান করা যায়নি। তাই ভেতরে ইচ্ছে থেকেই যায়। অবশেষে সেই ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের ১৪ বছর পর বৌভাত

আপডেট সময় ১১:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮