ঢাকা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, না হয় পর্তুগাল: মরিনহো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো মনে করেন, ২০১৮ ফিফা বিশ্বকাপ জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা, না হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

আগামী ১৪ জুন রাশিয়ায় বসবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসর। এবার গ্রুপ ‘ডি’তে রয়েছে আর্জেন্টিনা। যেখানে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও অভিষিক্ত আইসল্যান্ড।

আর গ্রুপ ‘বি’তে পর্তুগালের সঙ্গী স্পেন, মরক্কো ও ইরান। ইতিমধ্যে এ গ্রুপ দুটি গ্রুপ অব ডেথের তকমা পেয়েছে।

আসন্ন ফুটবলের বিশ্ব মঞ্চে আর্জেন্টিনা ও পর্তুগালকে মরিনহোর ফেভারিট মানার নেপথ্যে রয়েছেন মেসি-রোনাল্ডো। এ পর্তুগিজ কোচের মতে, দুদলে দুই মহাতারকার উপস্থিতি তাদের শক্তিমত্তা বহুগুণে বাড়িয়ে দেবে। অন্য দলগুলোর জন্য তারা হুমকিই বটে।

মরিনহো বিশ্বাস করেন, মেসি ছাড়া আর্জেন্টিনা সাদামাটা দল। তবে তাকে নিয়ে ভয়ঙ্কর। প্রতিপক্ষ দলগুলোকে উড়িয়ে দিতে তার একার ছন্দই যথেষ্ট।

দ্য স্পেশাল ওয়ানখ্যাত কোচ বলেন, পর্তুগালের দলটি আন্তর্জাতিক মানের। রোনাল্ডো ছাড়া তাদের পক্ষে কিছুই সম্ভব নয়। তবে সে সেরা ছন্দে থাকলে অসম্ভব বলে কিছু নেই।

স্পেনের পক্ষেও সাফাই গেয়েছেন মরিনহো। দল হয়ে খেলতে পারার ক্ষমতায় তাদের হয়ে তাকে বাজি ধরতে সাহস জুগিয়েছে। এবারও আদর্শ দল স্পেন। তাদের খেলোয়াড়রা সবাই একসঙ্গে খেলতে পারে। একই স্টাইল, দর্শন তারা হৃদয়ে লালন করতে পারে। প্রতিপক্ষের ওপর জোট বেঁধে ঝাঁপিয়ে পড়তে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, না হয় পর্তুগাল: মরিনহো

আপডেট সময় ১১:০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮