ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি উন্নয়নের ধারা এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে চলতে হবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির আপনি কি মুসলিম, উত্তর দিতেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত যুক্তরাষ্ট্রে মিয়ানমার উপকূলে শরণার্থীবোঝাই দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর আশঙ্কা জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

দিনমজুরি করে জিপিএ ৫, প্রকৌশলী হতে চায় দুর্জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

বিরলে দরিদ্র রিকশাচালকের ছেলে নিজেই দিনমজুরি করে পড়ালেখা চালিয়ে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। দারিদ্র্য তার কশাঘাতে থেকে ভবিষ্যতে সে দিনমজুরি করে হলেও প্রকৌশলী হতে চায়।

জিপিএ ৫ পাওয়া শ্রী দুর্জয় চন্দ্র রায় বিরলের রাজারামপুর ইউপির আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং একই গ্রামের রিকশাচালক শ্যামল চন্দ্র রায়ের ছেলে। সে দুই ভাইবোনের মধ্যে জ্যেষ্ঠ। তার বোন পূজা রাণী রায় একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

ভবিষ্যতে দুর্জয় প্রকৌশলী হতে চায়। কিন্তু দারিদ্র্যতা তার শিক্ষাজীবনের প্রধান বাধা। সব বাধা-বিপত্তি কাটিয়ে বাবা-মা এবং শিক্ষকদের আশীর্বাদে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছানোর জন্য প্রয়োজনে সে দিনমজুরি করেই পড়ালেখা চালিয়ে যেতে চায়।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামের বাসিন্দা হওয়ায় তার দিনমজুরি ছাড়া অন্য কোনো উপায়ে অর্থ উপার্জনের সামর্থ্য নেই বলে জানায়।

উপজেলা কিংবা জেলা শহরে থেকে পড়ালেখা চালাতে গেলে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক ব্যয় তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবার একার পক্ষে চালানো সম্ভব না।

মেধাবী হওয়া সত্ত্বেও তাই তাকে প্রত্যন্ত গ্রামে থেকে পড়ালেখা চালিয়ে যেতে হবে বলে সে জানায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা জানান, দুর্জয় নিয়মিত শ্রেণিকক্ষে পাঠে মনোযোগী ছিল। তার পড়ালেখায় আগ্রহের কোনো কমতি ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

দিনমজুরি করে জিপিএ ৫, প্রকৌশলী হতে চায় দুর্জয়

আপডেট সময় ১০:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮