ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

খুলনায় নৌকার প্রচারে নামছে ১৪ দল: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামছে কেন্দ্রীয় ১৪ দল। মঙ্গলবার থেকেই এই প্রচারণা শুরু করবে ক্ষমতাসীন জোটটি।

সোমবার সকালে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম।

সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে সমর্থন জানায় কেন্দ্রীয় ১৪ দল।

সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে খুলনা গমন করবেন কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধিদল।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, জাসদ-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, ড. নীমচন্দ্র ভৌমিক প্রমুখ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উপস্থিত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আলোচনা হয়। অনেক আগে পিটিশন করা এই রিটের নিষ্পত্তি করেই নির্বাচন দেয়া উচিত ছিল বলেও আলোচনা করেন কয়েকজন।

নির্বাচন কমিশন এই সমস্যার সমাধন আগেই করতে পারত বলেও উল্লেখ করেন নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

খুলনায় নৌকার প্রচারে নামছে ১৪ দল: নাসিম

আপডেট সময় ১০:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮