ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে উধাও মা

নিহত মালার মা নার্গিস বেগম ও স্বামী মামুন ঢালী (ফাইল ছবি)

অাকাশ জাতীয় ডেস্ক:

মায়ের সঙ্গে স্বামীর অনৈতিক সম্পর্ক দেখে ফেলে মেয়ে। আর এটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। এতে মা ক্ষিপ্ত হয়ে মেয়েকে বিষ খাইয়ে দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়ের মৃত্যু হলে মেয়ের জামাই ও নিহতের সন্তানকে নিয়ে উধাও হয় মা। এমন অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। আর এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নে।

নিহত তরুণী মালা (২০) গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মামুন ঢালীর স্ত্রী। অভিযুক্তরা হলেন, ওই এলাকার কাদের ঢালীর ছেলে স্বামী মামুন ঢালী (৩০) ও উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত. জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী নিহতের মা নার্গিস বেগম (৩৫)। তিনি চার সন্তানের জননী।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিহত মালার পৈতৃক বাড়িতে নিহত মালার দাফন সম্পন্ন করা হয়। এর আগে বুধবার রাতে উপজেলার মদনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ঘটে এ ঘটনা ঘটে।

নিহত মালার চাচা হেলাল হাওলাদার জানান, মালার মা চার সন্তানের জননী নার্গিস বেগমের সঙ্গে মালার স্বামী মামুনের অবৈধ সম্পর্কের বিষয়টি মালা দেখে ফেলার কারণেই মালাকে বিষ খাইয়ে হত্যা করেছে তার মা ও স্বামী।

গত বুধবার রাতে নিহত মালা তার মা ও স্বামীর মধ্যে অবৈধ কার্যকলাপ হাতেনাতে ধরে ফেলে। এরপর ওই দিনই রাতেই মালাকে বিষ খাইয়ে চিকিৎসার নাম করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার মা ও স্বামী মামুন।

পরে খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে জানতে পারেন মালা মারা গেছে। এ সময় হাসপাতালে তার (মালার চাচা হেলাল হাওলাদারের) উপস্থিতি টের পেয়ে মালার একমাত্র ছেলে মোস্তাফিজকে (২) নিয়ে হাসপাতাল থেকে সটকে পড়ে মালার মা নার্গিস বেগম ও তার মেয়ের স্বামী মামুন।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের পর বৃহস্পতিবার দুপুরে মালার চাচা হেলাল হাওলাদারের কাছে মালার লাশ হস্তান্তর করে পুলিশ।

প্রসঙ্গত, বাউফল উপজেলার পার্শ্ববর্তী গলাচিপা উপজেলা কলাগাছিয়া গ্রামের কাদের ঢালির ছেলে মামুনের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় মালার। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গেই থাকত মালা।

সম্প্রতি মালার বাবা জাহাঙ্গীর হাওলাদার মারা যাওয়ার পর মালা ও তার স্বামী মামুন বাউফলের মদনপুরা গ্রামে তার মা নার্গিস বেগমের সঙ্গেই থাকত।

বাউফল থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে জেনেছি শাশুড়ির সঙ্গে জামাইয়ের পরকীয়া ছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেয়েকে হত্যা করে জামাইকে নিয়ে উধাও মা

আপডেট সময় ০৬:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮