ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর, স্বামী-দেবর আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে জরিনা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় স্বামী লুৎফর রহমান ও দেবর আক্তারকে আটক করা হয়েছে। সোমবার সকালে পৌর শহরের মালিরচর বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের মালিরচর বেপারিপাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে লুৎফর রহমানের (৪০) সঙ্গে দিনাজপুর জেলার মইনুলের মেয়ে জরিনা বেগমের (৩০) বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে বিভিন্ন কারণে পারিবারিক কলহ বিবাদ লেগেই ছিল। সোমবার ভোর সকালে এলাকাবাসী লুৎফরের স্ত্রী জরিনা বেগমের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

এ সময় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী লুৎফর ও দেবর আক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন।

বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান, ঘটনায় জড়িত থাকার সন্দেহে লুৎফর ও তার ভাই আক্তারকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

পারিবারিক কলহে প্রাণ গেল গৃহবধূর, স্বামী-দেবর আটক

আপডেট সময় ০১:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮