ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দারুসসালামে এএসআইয়ের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর দারুসসালাম এলাকা থেকে শাহানা আলম খান বিউটি (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে দারুসসালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিউটি লালকুঠি এলাকার ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামী মো. কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন।

দারুসসালাম থানার ডিউটি অফিসার আনোয়ারুল হুদা জানান, শনিবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় বিউটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন ও কি কারণে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দারুসসালামে এএসআইয়ের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮