ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকার দেয়ালের কাছে বিক্ষোভ-প্রতিবাদকে রাষ্ট্রীয় যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে ইসরাইল। ফিলিস্তিনের বিক্ষোভকে যুদ্ধ হিসেবে গণ্য করে সেই যুদ্ধের বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার তেল আবিবের রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে।

সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে ইসরাইল এ কথা বলেছে। ইসরাইলের দৈনিক হারেৎজ পত্রিকা এ খবর দিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভে ইসরাইল অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

হারেৎজ জানিয়েছে, ইসরাইল মনে করছে চলমান ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শত্রুতামূলক তৎপরতা হিসেবে গণ্য করছে।

কয়েকটি মানবাধিকার সংগঠন ইসরাইলের হাইকোর্টে একটি পিটিশন দায়ের করেছে যাতে তারা অভিযোগ করেছে যে, সশস্ত্র সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা মানবাধিকার আইন মানছে না। এর জবাবে ইসরাইল বিক্ষোভ-প্রতিবাদকে রাষ্ট্রীয় যুদ্ধ হিসেবে গণ্য করার কথা বলল।

গত ৩০ মার্চ থেকে গাজা উপত্যকার জনগণ প্রতি শুক্রবার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ করে আসছেন।

নিজেদের মাতৃভূমিতে ফেরার জন্য ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করছেন। এ প্রেক্ষিতে ইসরাইলের সংসদ নেসেট সোমবার একটি আইন পাস করেছে যাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইল

আপডেট সময় ০৭:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮