ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

জমির বিরোধে খুন হলেন সৎভাই

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সৎভাইয়ের হাতে খুন হলেন ডিম বিক্রেতা জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের বিশারত আলীর ছেলে। পুলিশ এ ঘটনায় জাহাঙ্গীরের সৎভাই কেতাব আলীকে আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, প্রতিদিনের মতো ডিম বিক্রি করে রাতে বাড়ি ফেরার পথে চৌধুরীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেল, একটি মোবাইল ও তার কাছে থাকা ৩৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সৎভাই কেতাব আলী বলে জানান পুলিশ সুপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

জমির বিরোধে খুন হলেন সৎভাই

আপডেট সময় ০২:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮