ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আশা জাগিয়ে বাদ রোমা, ফাইনালে লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম লেগে তিন গোলে পিছিয়ে থেকে ফিরতি লেগে রোমা মাঠে নেমেছিলো চলতি মৌসুমে উড়তে থাকা লিভারপুলের বিপক্ষে। ঘুরে দাঁড়ানোর প্রবল শক্তিতে ঠিকই খেলেছিল তারা। ম্যাচ শেষে ৪-২ গোলের জয়ও ছিনিয়ে নিয়েছে। তবে দুই লেগ মিলিয়ে ১ গোলে পিছিয়ে থেকে বাদ পড়তে হয়েছে ইতালিয়ান এ ক্লাবটিকে।

বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে সেমি-ফাইনালের ফিরতি লেগে ৪-২ গোলে জিতে রোমা। কিন্তু প্রথম লেগে ৫-২ গোলে হেরেছিল তারা। মোট মিলিয়ে ৭-৬ গোলে জিতে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে মোহাম্মাদ সালাহ’র লিভারপুল।

কোয়ার্টার ফাইনালে ৩ গোলে পিছিয়ে থেকে বার্সেলোনাকে রুখে দিয়েছিল রোমা। সেই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও আজ লিভারপুলের বিপক্ষে তা সম্ভব হয়নি।

তবে শুরু থেকেই লিভারপুলের অন্যতম তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ ভালই সামলেছে তারা। শুরুতেই দু্টি আক্রমণের সম্ভাবনা জাগিয়েও গোল করতে পারিনি রোমা। এরপর নবম মিনিটে রোমার ভুলের সুযোগ কাজে লাগিয়ে রবের্তো ফিরমিনোর বাড়িয়ে দেয়া বল গোলে পাঠান সাদিও মানে। এরপর ১৫তম মিনিটে রোমা ১ গোল করে সমতা আনে। এরপর ২৫তম মিনিটে গোল পায় লিভারপুল।

দ্বিতীয়ার্ধে আর কোনও গোল পায়নি লিভারপুল। তবে রোমা আরও দুই গোল করে ম্যাচ শেষে এগিয়ে ৪-২ গোলের জয় পায়। তবে দুই লেগ মিলিয়ে তাদের ফাইনালের স্বপ্ন ব্যর্থ হয়।ফাইনালের খুব কাছে গিয়ে হতাশায় ডুবতে হয়েছে তাদের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগামী ২৬ মে ইউক্রেনের কিয়েভে ১২ বারের চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব লিভারপুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশা জাগিয়ে বাদ রোমা, ফাইনালে লিভারপুল

আপডেট সময় ০৮:৩৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮