ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

একটা অন্যায় করেছি, ফাতেমা বিনা বিচারে জেলে: প্রধানমন্ত্রী

বুধবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

একটি ‘অন্যায়’ করেছেন প্রধানমন্ত্রী। একজন নিরপরাধ মানুষকে কারাগারে যেতে দিয়েছেন তিনি। সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর নিয়ে বুধবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি তুলে ধরেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সাবেক এই প্রধানমন্ত্রীর গৃহকর্মী ফাতেমা বেগমকে কারাগারে তার সেবায় নিয়োজিত করা হয়েছে। খালেদা জিয়ার মতোই তাকে চার দেয়ালের মধ্যে থাকতে হচ্ছে। তিনিও বের হতে পারেন না।

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির নির্বাচনে না যাওয়ার ঘোষণার বিষয়ে জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক। জবাবে এ ক্ষেত্রে সরকারের কিছু করার নেই বলে জানান প্রধানমন্ত্রী। বলেন বিএনপি নেত্রীকে সরকার গ্রেপ্তার করেনি, আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আমি একটা অন্যায় কাজ করেছি। বলেন তো অন্যায়টা কী? একটা নিরাপরাধ মানুষ, ফতেমা বেগম…’ ‘একটা নিরপরাধ মানুষকেও জেল খাটতে হচ্ছে খালেদা জিয়ার কারণে যিনি সাজাপ্রাপ্ত আসামি। কোনো মানবাধিকার সংস্থা একটা টু শব্দ করে না যে বিনা বিচারে, বিনা সাজায়, বিনা কারণে কেন একজন মহিলা জেল খাটবে বলেন?’

এই সুযোগ নজিরবিহীন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ওনার (খালেদা জিয়া) এখন মেইড সার্ভেন্ট লাগবে। আপনি বলেন যে সাজাপ্রাপ্ত কোন আসামিকে কে কোন দেশে মেইড সার্ভেন্ট সাপ্লাই দিয়েছে?’

‘তাদের সে দাবি মেনে নিয়েও আমাদের হোম মিনিস্টার দয়াপরশ হয়ে তাকে তার মেইড সার্ভেন্ট দিয়ে দিয়েছেন।’ ‘আমি জানি না মানবাধিকার সংস্থা এত সোচ্চার। তারাও কিন্তু সোচ্চার হয়নি একজন নিরপরাধ মানুষ কেন খামাখা জেল খাটবে?’

‘তারপরও যদি ভালো বেতন দেয়, সেটাও হতো, কত বেতন দেয়, সেটা জিজ্ঞেস করে নিয়েন, আমি আর বলতে চাই না’-বলেন শেখ হাসিনা।

কারাগারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সুযোগ সুবিধাই দেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘তার চিকিৎসার ব্যবস্থা, হাসপাতালে এনে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তার ওষুধ রাখার জন্য ফ্রিজ লাগবে, সে ফ্রিজের ব্যবস্থাও করে দেয়া হয়েছে। আর কত শুনবেন? বলেন?’

বিএনপি নেত্রীর মামলার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা চুরি করে সে এখন কারাগারে। ১০ বছরের মধ্যে বিএনপি প্রমাণ করতে পারল না, বড় বড় আইনজীবীরা যে, সে নিরপরাধ। আর চিৎকার করে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

একটা অন্যায় করেছি, ফাতেমা বিনা বিচারে জেলে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮